27 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি বেড়েছে

২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি বেড়েছে

বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় করোনায় প্রাণহানি বেড়েছে

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৮ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত ৫৫ লাখ ৭২ হাজার ৮৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় রোগী শনাক্ত হয়েছে ৩০ লাখ ১৬ হাজার ৪৩১ জন। এ নিয়ে বিশ্বে মোট ৩৩ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৮২০ জন করোনায় আক্রান্ত হলো।

বুধবার (১৯ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটির দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে  ৫ লাখ ৪৬ হাজার ৭১৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৭২০ জন। রাশিয়ায় মৃত্যু ৬৮৮, আক্রান্ত ৩১ হাজার ২৫২।

জার্মানিতে আক্রান্ত ৯৫ হাজার ৯৮, মৃত্যু ১৯৯। ইউক্রেনে আক্রান্ত ৮ হাজার ৫৫৮ এবং মৃত্যু ১৮৮ । যুক্তরাজ্যে আক্রান্ত ৯৪ হাজার ৪৩২, মৃত্যু ৪৩৮।

ইতালিতে আক্রান্ত ২ লাখ ২৮ হাজার ১৭৯ এবং মৃত্যু ৪৩৪। ফ্রান্সে আক্রান্ত ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯, মৃত্যু ৩৭৫ জন। কলম্বিয়ায় আক্রান্ত ২৮ হাজার ৮৪৯, মৃত্যু ১৩৮। ব্রাজিলে মৃত্যু ৩১৭, আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ২৫৪ জন।

এছাড়া, তুরস্কে ১৫৭, ভিয়েতনামে ১৮৪, গ্রিসে ১১০, হাঙ্গেরি ৯৪, স্পেনে ২৮৪, আর্জেন্টিনায় ১৮৯, কানাডায় ১৪৬, মেক্সিকোতে ৫৯ এবং পোল্যান্ডে ৩৭৭ জন মারা গেছে।

এদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট  ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ১১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ লাখ ৮৭ হাজার ২২৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ  করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী