25 C
আবহাওয়া
৭:০২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে দম্পতির রহস্যজনক মৃত্যু

সিলেটে দম্পতির রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

বিএনএ, সিলেট : সিলেট নগরের মাছিমপুর এলাকায় এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে মাছিমপুর খন্দকারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ ও তার স্ত্রী রাজনা বেগম। স্থানীয়রা এ ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ জানিয়েছে, তারা অসুস্থ হয়ে মারা গেছে।

স্থানীয়রা জানান, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যায়। পরে বেলা ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হয়। তাদের ২ জনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী দুই জনেই অসুস্থ হয়ে মারা গেছে। তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তারা মারা গেছেন, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত