31 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াই করার সময় বন্যহাতির আক্রমণে কবির আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরনগর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবির আহমদ ওই এলাকার অলি আহমদের ছেলে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) অরুপ কুমার চৌধুরী বন্যহাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন কবির আহমদ। এসময় অজান্তে পেছন দিক থেকে একটি বন্যহাতি এসে শুঁড় দিয়ে আছড়িয়ে গুরুতর আহত করে তাকে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নামাযে জানাযা পড়ে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে কবির আহমদকে।

বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম