25 C
আবহাওয়া
৮:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রথম দিনে আ’লীগের ১০৭৪ ফরম বিক্রি, আয় সোয়া ৫ কোটি

প্রথম দিনে আ’লীগের ১০৭৪ ফরম বিক্রি, আয় সোয়া ৫ কোটি


বিএনএ, ঢাকা:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের  মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১০৭৪টি বিক্রি হয়েছে।এতে  আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে ফরম তুলে এ কার্যক্রম উদ্বোধন করেন।

আওয়ামীলীগের  দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

৮টি বিভাগের জন্য পৃথক বুথে মনোনয়ন ফরম বিক্রি হয়। দিনশেষে ঢাকা ২১৪, চট্টগ্রাম ২০১, ময়মনসিংহ ১০৫, সিলেট ৫৫, খুলনা ১২৫, বরিশাল ৭৫, রংপুর ১০৯ ও রাজশাহী ১৭৬ জন ফরম সংগ্রহ করেছেন। মোট সংগ্রহ ১০৬০টি ফরম। এর বাইরে অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত