35 C
আবহাওয়া
৪:৪০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় আজ জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ

ঢাকায় আজ জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ


বিএনএ, ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কয়েকটি অভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ ৭টি দল। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বন) থেকে দলগুলো প্রাথমিকভাবে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে। প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে, ২৬ সেপ্টেম্বর সব জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।

দলগুলো হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। তিন দিনের অভিন্ন এই কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে। এ কর্মসূচি সফলে দলগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

ইসলামী দলগুলোর প্রায় অভিন্ন ৫ দাবি হলো-
• জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
• জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
• অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
• ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
• স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ