24 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - মে ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ড. ইউনূসের শপথের ১০৬ ধারা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি!

ড. ইউনূসের শপথের ১০৬ ধারা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি!


বিএনএ, ডেস্ক : গত ১৬ আগস্ট বিকালে দলীয় কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এইভাবে সেনাবাহিনীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী।

শুধু সেনাবাহিনীর ওপর ক্ষোভ প্রকাশ করে ক্ষান্ত হননি তিনি। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, অর্ন্তবর্তীকালীন সরকার ১০৬ ধারায় যে শপথ নিয়েছেন তার বৈধতা খুঁজে পেতে কষ্ট হবে।

এনসিপির এই মূখ্য সংগঠক বিএনপি চেয়ারপাসনকে অনলাইন থেকে বেরিয়ে দেশে এসে রাজনীতি করার নসিহত করে বলেন, দেশে সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণপরিষদের নির্বাচন। বিএনপির ৬০ শতাংশ জনসমর্থনের দাবি এক ধরনের আস্ফালন বলেও মন্তব্য করেন তিনি।

একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের পরে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কি না অন্তর্বর্তী সরকারপ্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন। ওইদিনই তিনি লন্ডনে সরকারকে বেচে দিয়ে এসেছেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, প্রশাসনে দেখা যায় সচিবালয়ে ৫টায় অফিস শেষ হয়, ৪টা থেকেই গুলশান ও পল্টনে লাইন দেয়া শুরু হয়। আগে এটা ধানমন্ডি ৩২ আর গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসে হতো।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নাগরিক পার্টির স্বপ্নদ্রষ্টা অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান ড.মুহাম্মদ ইউনূস। তিনি প্রত্যাশা করেছিলেন দেশের আওয়ামী লীগ-বিএনপির দ্বি ধারার রাজনীতি থেকে একটি তৃতীয় ধারা সৃষ্টি করবে জাতীয় নাগরিক পার্টি।সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েও দলটি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

উপরন্তু জুলাই যোদ্ধা খ্যাত এই সব ছাত্র নেতারা নানা বির্তকিত কর্মকান্ড ও ভোগ বিলাসী হয়ে ওঠেছে। যা অর্ন্তবর্তীকালীন সরকারকে ইমেজ সংকটে ফেলে দিয়েছে। এই অবস্থায় ঘরে-বাইরের চাপে সংকুচিত করা হয়েছে এনসিপি’কে দেয়া রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। অন্যদিকে সেইফ এক্সিট পেতে বিএনপি’র উপর অনেকাংশে নির্ভর হয়ে পড়েছে সরকার। এতে ক্ষিপ্ত হয়ে অর্ন্তবর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নানা সমালোচনায় লিপ্ত হয়েছে কিংস পার্টি এনসিপি।

সৈয়দ সাকিব

 

Loading


শিরোনাম বিএনএ