22 C
আবহাওয়া
১১:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়ে পরিকল্পনা উপদেষ্টার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন

অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়ে পরিকল্পনা উপদেষ্টার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন

অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়ে পরিকল্পনা উপদেষ্টার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন

বিএনএ, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এবারের ছাত্র আন্দোলন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সে জন্যই আমাদের বাংলাদেশকে পুনঃনির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশকে সর্বতোভাবে নতুন করে গড়ে তোলার একটি বড় দায়িত্ব আমাদের ওপর এসেছে আপনারা দোয়া করবেন। আজকে আমরা এখানে এসেছি আমরা আমাদের মুক্তিযুদ্ধে বীর শহিদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে।

তার সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারে আরও তিন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি