26.4 C
আবহাওয়া
৩:১৯ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » টঙ্গীতে প্রাইভেট কারে শিক্ষক দম্পতির রহস্যজনক মৃত্যু

টঙ্গীতে প্রাইভেট কারে শিক্ষক দম্পতির রহস্যজনক মৃত্যু

টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন (৫০) এবং তার স্ত্রী টঙ্গী আমজাদ আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আক্তার জলি (৪৫)।

গাজীপুর মহানগরের  টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন (৫০) এবং তার স্ত্রী টঙ্গী আমজাদ আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আক্তার জলির (৪৫) রহস্যজনক মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার(১৮ আগস্ট) ভোরে জয় বাংলা সড়কের ব্রিজের কাছে রাস্তার পাশে নিজস্ব প্রাইভেট কারে তাদের মৃত অবস্থায় পাওয়া গেছে। এসময় তাদের মোবাইল ও নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র অক্ষত অবস্থায় ছিল বলে স্বজনরা জানান।তাদের শরীরেও কোন আঘাতের চিহৃ দেখা যায় নি।

গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল চৌধুরী সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।

টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার স্ত্রীর স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তারা শহীদ স্মৃতি স্কুল থেকে নিজস্ব প্রাইভেটকার যোগে ৩৬ নাম্বার ওয়ার্ডের কামাড় ঝুরি এলাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা পৌনে ৭টার পর থেকে স্বজনদের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এতে উদ্বিগ্ন হয়ে তারা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। অবশেষে বৃহস্পতিবার ভোর ৪টায় ৩৭ নাম্বার ওয়ার্ডের জয় বাংলা সড়কের ব্রিজের কাছে রাস্তার পাশে তাদের গাড়ির সন্ধান পান স্বজনরা। এসময় গাড়ির দরজা খুলে চালকের আসনে শিক্ষক মামুনের ও পেছনের সিটে তার স্ত্রী জলির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?