29 C
আবহাওয়া
৬:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » তালেবানকে এখনই স্বীকৃতি নয় : পাকিস্তান

তালেবানকে এখনই স্বীকৃতি নয় : পাকিস্তান

ইমরান খান

বিএনএ, বিশ্বডেস্ক : এখনই তালেবানকে স্বীকৃতি দেবে না পাকিস্তান। আগে আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করবে ইসলামাবাদ। তার পর সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। খবর ডন।

প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে মঙ্গলবার আফগান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল পাকিস্তানের মন্ত্রিসভা। বৈঠক শেষে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, ‘আফগানিস্তানে যখন প্রথমবারের মতো তালেবান সরকার গঠন হয়েছিল তখন তাদেরকে সবার আগে স্বীকৃতি দেওয়া তিন দেশের মধ্যে পাকিস্তান ছিল একটি। তবে এবার তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দেবে না পাকিস্তান। বিষয়টি পর্যবেক্ষণ করবে পাকিস্তান। পাশপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করবে। তাদের পরামর্শ নেওয়া হবে।’

রক্তপাত ছাড়াই কাবুলে ক্ষমতার পালা বদল ঘটনায় পাকিস্তান খুশি বলে জানান ফাওয়াদ চৌধুরী।

রোববার তালেবানের বিজয়ের পর ইমরান খান বলেছিলেন, আফগানিস্তানে এখন যা ঘটছে, তাতে তারা (তালেবান) দাসত্বের শেকল ভেঙে দিয়েছে।

এদিকে চীন আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক করতে প্রস্তুত বলে জানিয়েছেন সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং।

রাশিয়াও তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে। ইতোমধ্যে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভ বলেছেন, তালেবানের অধীনেই কাবুলকে বেশি নিরাপদ মনে হচ্ছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত