25 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা: সিলেটে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৭ জনের

করোনা: সিলেটে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৭ জনের

করোনা: সিলেটে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৭ জনের

বিএনএ সিলেট: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনই সিলেট জেলার।

বুধবার (১৮ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় ও পরিসংখ্যানবিদ মতিউর রহমানের সই করা কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, বিভাগের ৪ ল্যাবে ১৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৩৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ১৯ শতাংশ। আর এ সময় করোনা থেকে মুক্তি মিলেছে ৭৫৮ জনের।

২৪ ঘণ্টায় সিলেট জেলায় ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ২৪, হবিগঞ্জে ৩৭ এবং মৌলভীবাজারে ৩২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেইসঙ্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

এদিকে, সিলেট বিভাগের ৪ জেলায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৬২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৭৯৫ জন। আর মৃত্যু হয়েছে ৯১৯ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৭০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৪৪, মৌলভীবাজারে ৬৯ এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  বর্তমানে  ৫৩৪ জন করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত