29 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজান প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী পালন

রাউজান প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী পালন

রাউজান প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী পালন

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): রাউজানে দুই কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে রাউজান প্রেস ক্লাব। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ২টায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সরকারপাড়া কালীবাড়ি সড়কে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ।

রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম বলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে উপজেলা জুড়ে ৫ লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাউজান প্রেস ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে।

এ সময় প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন দে, শিক্ষক সত্যরঞ্জন দাশ, নেপাল কর, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কামরুল ইসলাম বাবু, সাংবাদিক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, সদস্য রতন বড়ুয়া, রায়হান ইসলাম প্রমুখ।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী