33.5 C
আবহাওয়া
১২:৩৭ অপরাহ্ণ - জুন ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জয় দিয়ে বিশ্বকাপে অভিষেক কলম্বিয়া

জয় দিয়ে বিশ্বকাপে অভিষেক কলম্বিয়া


বিএনএ, ক্রীড়া ডেস্ক : জয় দিয়ে বিশ্বকাপ অভিষেক হল কলম্বিয়ার। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তানকে হারিয়েছে দলটাকে হারিয়েছে ৩-১ গোলে।প্রথমার্ধজুড়ে দু’দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে সময়ের সাথে সাথে আধিপত্য বাড়তে থাকে কলম্বিয়ার।

কলম্বিয়ার আক্রমণভাগে লুইস দিয়াজ ও অধিনায়ক হামেস রদ্রিগেজ বারবার প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করেন। দলটার ধারাবাহিক আক্রমণের ফল আসে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের ৪০তম মিনিটে লুইস দিয়াজের নিখুঁত ক্রস থেকে ডানিয়েল মুনোজের দারুণ ফিনিশিংয়ে গোল পায় দলটি। যা বিরতির আগ পর্যন্ত কলম্বিয়াকে এগিয়ে রাখে।

বিশ্বকাপের অভিষেক ম্যাচ খেলতে নেমে শুরু থেকেই সতর্ক কৌশল নিয়ে মাঠে নামে উজবেকিস্তান। কিছু সুযোগ তৈরি করলেও অভিজ্ঞতার ঘাটতি ও ফিনিশিংয়ের দুর্বলতায় পিছিয়ে পড়ে তারা।

তবে বিরতির পর দারুণভাবে ম্যাচে প্রত্যাবর্তন করে উজবেকিস্তান। ৬০তম মিনিটে আব্বোসবেগ ফাইজুল্লায়েভের গোলের মাধ্যমে সমতায় ফেরে বিশ্বকাপের নবাগত দলটি। স্কোর হয় ১-১।

তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র পাঁচ মিনিট পরেই আবারো লিড নেয় কলম্বিয়া, ম্যাচে চাপ তৈরি করে ফের এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি। গোল করেন লুইস দিয়াজ।

আর শেষ দিকে যোগ করা সময়ের নবম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন হামিন্তন কাম্পাজ। হার্নান্দেজের দারুণ ক্রসে নিখুঁত হেডে জাল খুঁজে নেন তিনি।

উল্লেখ্য, ৩-১ গোলের জয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠেছে কলম্বিয়া। একই গ্রুপের অন্য ম্যাচে পর্তুগাল-ডিআর কঙ্গো ১-১ ড্র করেছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ