27 C
আবহাওয়া
৮:২২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ২ কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ হারাল চালক

গাজীপুরে ২ কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ হারাল চালক


বিএনএ, গাজীপুর : গাজীপুরে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে  চালক নিহত হয়েছেন। শনিবার (১৮ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে।নিহত শামছুল হক (৫৬) নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার ওলিউল্লাহ’র ছেলে।

মাওনা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল মিয়া গণমাধ্যকে জানান , দু’টি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এলে পেছনের কাভার্ডভ্যানটি সামনেরটিকে ধাক্কা দেয়। এ সময় পেছনের কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান।

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ও কাভার্ডভ্যান দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে তিনি আরও জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী