27 C
আবহাওয়া
১০:৫৮ অপরাহ্ণ - মে ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘ইউরেনিয়াম সমৃদ্ধি নিয়ে কোন আপস নয়’

‘ইউরেনিয়াম সমৃদ্ধি নিয়ে কোন আপস নয়’

ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুত ইরান: উপদেষ্টা আলি লারিজানি

বিএনএ,ডেস্কঃইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো ধরনের আলোচনা বা আপস করবে না ইরান। এমনটাই মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

এ প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা বা আপস করার মতো বিষয় এটি না। নন-প্রোলিফারেশন ট্রিটির (এনপিটি) আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত।
বাঘায়ি বলেন, ইরানের দাবিগুলো পরিষ্কার।

তার ভাষায়, ইরানের জব্দকৃত সম্পদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে তারা নিজেদের শর্ত বলছে। কিন্তু আমরা এটিকে আমাদের ন্যায্য দাবি হিসেবে দেখি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর বিশ্বাসযোগ্য নয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া। তিনি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
বিএনএ।/ওজি

Loading


শিরোনাম বিএনএ