23 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিএন , চট্টগ্রাম: ২৮ বছর পর চট্টগ্রামের পটিয়ার অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. খোরশেদ আলমকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোরশেদ আলম শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার মীর আহম্মদের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় পটিয়ার শোভনদণ্ডী এলাকা থেকে মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় ১৯৯৭ সালে অস্ত্র আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাকে আদালত সাজাও প্রদান করেন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী