27 C
আবহাওয়া
৮:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর ওয়ারীর বনগ্রাম রোডের একটি ফ্ল্যাটে বাথরুমের বালতির পানিতে ডুবে আমেনা আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার( ১৮ মে) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন।

দুই বোন এক ভাইয়ের মাঝে আমেনা সবার ছোট বলে জানান স্বজনেরা।

শিশু আমেনা ফেনী সদরের শিলুয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। বর্তমানে তার পরিবার ওয়ারী এলাকার বনগ্রাম রোডের একটি দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকতো।

শিশুর মা খোদেজা আক্তার জানান, ‘আমি তখন নাস্তা বানাচ্ছিলাম। খেলতে খেলতে সবার অগোচরে কখন যে আমার আমেনা বাথরুমের বালতির পানিতে পড়ে যায় তা আমি নিজেও জানি না। নাস্তা বানানো শেষে আমেনাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকি। এক পর্যায়ে দেখি বাথরুমের বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে আমেনা। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা জানান আমেনা আর বেঁচে নেই।

আমেনার মৃত্যুর খবর পেয়ে নবাবপুরের মেশিনারি পার্টস ব্যবসায়ী বাবা তাজুল ইসলাম আসেন ঢাকা মেডিকেলে। আমেনাকে হারিয়ে বাবা-মায়ের শোকে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু আমেনার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী