22 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রামুতে ১০ কোটি টাকার আইসসহ আটক ১

রামুতে ১০ কোটি টাকার আইসসহ আটক ১


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রামুতে সিএনজি চালিত দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) ছাইন মং থোয়াই মারমা (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল ২৪) রাত নয়টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের রামুর মরিচ্যা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে তাকে আটক করা হয়। । উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১০ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা।

আটক ছাইন মং থোয়াই মারমা বান্দরবানের সোনাইছড়ির বৈদ্যপাড়ার বাসিন্দা মংছাইন মারমার ছেলে।

আইস উদ্ধার ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মরিচা চেকপোস্টে তল্লাশি শুরু করে। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে একটি শপিং ব্যাগে রাখা ২ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। মাদকদ্রব্য রাখার দায়ে চালককে আটক করেন। পরে তাকে রামু থানায় হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!