26 C
আবহাওয়া
৫:০৮ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » লামায় মুক্তিপণে ২৬ অপহৃত শ্রমিক মুক্ত

লামায় মুক্তিপণে ২৬ অপহৃত শ্রমিক মুক্ত


বিএনএ, লামা (বান্দরবান) : মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে লামা থেকে অপহৃত হওয়া ২৬ জনকে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদের ছেড়ে দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অপহৃতের এক আত্মীয় বলেন, ১০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে আজ সকালে ফাঁসিয়াখালী-ঈদগাও এলাকায় ২৫ জনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জিয়াউর রহমান না‌মের একজন রাবার শ্রমিককে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

মুক্তিপণ দিয়ে মুক্ত শ্রমিকরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যংগার বিল এলাকার অধিবাসী মো: ফারুক (২৬), মোঃ আইয়ুব আলী (২৬), মোঃ ছিদ্দিক (৪০), মোঃ আব্দুল  খালেক (২০), আবদুল মাজেদ (১৭)। নাইক্ষ্যংছড়ি উপজেলার আলিখ্যং এলাকার অধিবাসী মনিরুল ইসলাম (৩০), মোবারক (২৫), মোঃ হারুন (৩০), রমিজ উদ্দিন (৩০), ছৈয়দ নুর (২৮), মোঃ কায়সার (৩৮), মোঃ মনির হোসেন (৩৫), মোঃ ইমরান (১৭)। কক্সবাজার জেলার ইদগড় ইউনিয়নের মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), খায়রুল আমিন (৩০), আবু বক্কর (২৯), মোঃ আবদুর রাজ্জাক (৩৩) ও মুবিন (২৫)। অপহৃত আরও ৬ জন শ্রমিকের নাম পাওয়া যায় নি।

বান্দরবান পু‌লিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার ব‌লেন, আজ সকা‌লে অপহৃত শ্রমিকরা সক‌লে ফি‌রে  এসে‌ছে ব‌লে শু‌নে‌ছি। তারা সক‌লে নিজ নিজ বা‌ড়ি‌তে ফি‌রে গে‌ছে।

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথম দিকে দুই দফায় ১০ জনের বেশি শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে অপহৃতরা মুক্তি পান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর