22 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ববিতে হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

ববিতে হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

ববিতে হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

বিএনএ, নোবিপ্রবি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন হয়।

বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয় পরিবহন সন্ত্রাসীদের নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবিও জানান তারা।

উল্লেখ, গত ১৬ ফেব্রুয়ারি রাতে বরিশাল নগরীর রূপাতলি হাউজিংয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে ঢুকে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার চালায় স্থানীয় সন্ত্রাসীরা। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। হামলায় গুরুতর আহত শিক্ষার্থীদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনএনিউজ/শাফি,মনির

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি