31 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কোম্পানীগঞ্জে কাদের মির্জার আধাবেলা হরতাল

কোম্পানীগঞ্জে কাদের মির্জার আধাবেলা হরতাল

কাদের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে কোম্পানীগঞ্জে ফের আধাবেলা হরতাল চলছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে।

এদিকে সকাল থেকে বসুরহাট পৌরসভা এলাকায় কোনো যানবাহন চলাচল করছে না। অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। এছাড়া সড়কে কাটা গাছ ফেলে নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

বুধবার দুপুরে বসুরহাট পৌরসভার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ হরতালের ডাক দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি বন্ধ, নোয়াখালীর ডিসি, এসপি এবং কোম্পানীগঞ্জের ওসি ও ওসি তদন্তসহ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রাত ৮টা থেকে থানার সামনে নেতাকর্মীদের নিয়ে এ অবস্থান ধর্মঘট পালন করেন কাদের মির্জা।

এ সময় কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ব্যাংকার ফখরুল ইসলাম রাহাত ও চরকাঁকড়ার ফখরুল ইসলাম সবুজসহ তার অনুসারীদের গ্রেফতারের দাবিও জানান কাদের মির্জা।

বিএনএনিউজ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী