26.4 C
আবহাওয়া
৩:১৮ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেরদাউসের বাসায় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু

ফেরদাউসের বাসায় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু

ফেরদাউসের বাসায় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু

বিএনএ, চট্টগ্রাম : দ্বাদশ  সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চট্টগ্রাম -১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু সৌজন্য সাক্ষাত করতে গেলেন তাঁর প্রতিদ্বন্ধী তৃণমুল বিএনপির প্রার্থী ফেরদাউস বশিরের বাসায়। তাঁরা দুইজনে পারস্পারিক কুশল বিনিময় করেন।  জলাবদ্ধতা নিরসনসহ  চট্টগ্রামের সার্বিক  উন্নয়নে তারা এক সাথে কাজ করবেন বলে জানান।  সৌহাদ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে  বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়।  এ সময়  উভয়দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা এক সাথে আপ্যয়ন করেন।

উল্লেখ্য, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীকে ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুলকপি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম। তিনি পেয়েছিলেন ৩৯ হাজার ৫৩৫ ভোট।

বিএনএ/ ওজি/ হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?