29 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন


বিএনএ, ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক মোতায়েন করবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে ইইউর সমঝোতা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা বলেন।

ইসি সচিব বলেন, আমাদের সঙ্গে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় তাদের আমরা ফ্যাসিলিটিজ প্রোভাইড করবো। তাদের যাতায়াত এবং চলাফেরার বিষয় রয়েছে। আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, সেটা হচ্ছে লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যে লোকাল প্রোটোকল তা মানতে হবে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা তাদের কিছু ইকুইপমেন্ট এক্সেসরিজ এখানে নিয়ে আসবেন- সেগুলো ফেরত নিয়ে যাবেন; এমন একটা ডিক্লারেশন হয়তো আসার সময় তারা দেবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত