26 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আরও পাঁচ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

আরও পাঁচ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিরিয়াসহ আরও পাঁচটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।  এই নিষেধাজ্ঞা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে দর্শনার্থী হিসেবে ভ্রমণ করতে বা সেখানে অভিবাসনে ইচ্ছুক উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান এবং সিরিয়ার নাগরিকদের এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা কাগজপত্র নিয়ে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করছে।

এছাড়া অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া এবং বারবুডা, বেনিন, ডোমিনিকা, গ্যাবন, গাম্বিয়া, আইভরি কোস্ট, মালাউই, মৌরিতানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, তানজানিয়া, টোঙ্গা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ের নাগরিকদের আংশিক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।

সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সৈন্যকে গুলি করার ঘটনায় এক আফগান নাগরিককে গ্রেফতারের পর অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। র্ণ মনে করা হয় তারা এই বিধিনিষেধ থেকে মুক্ত বলেও জানানো হয়েছে।

এর আগে গত জুন মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং অন্য সাতটি দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে।

সে সময় নিষেধাজ্ঞার মধ্যে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন অন্তর্ভুক্ত ছিল এবং বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা থেকে আসা দর্শনার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়েছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি