31 C
আবহাওয়া
৪:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  

গাজীপুরে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  

গাজীপুরে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  

বিএনএ, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী মোড় এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ মো: জয়নাল আবেদীন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এ সময়ে  তার কাছ থেকে মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুটি মোবাইল ফোনসেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন কুমিল্লার মনোহরগঞ্জ থানাধীন নরহরিপুর এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায়  গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন  র‌্যাব-১-এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।

তিনি  জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা বৃহস্পতিবার মধ্যরাতে মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জয়নাল ও তার সঙ্গীরা দীর্ঘদিন দরে চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করে গাজীপুরের বিভিন্নস্থানে বিক্রয় করে আসছিল।

বিএনএনিউজ/এম. এস. রুকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী