26 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জাপানে ওসাকায় ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২৭

জাপানে ওসাকায় ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২৭


বিএনএ, বিশ্বডেস্ক : জাপানের ওসাকায়  একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন নিহতের আশঙ্কা করছে স্থানীয় দমকল বিভাগ।স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

বিবিসি জানায়,  আগুন নেভানোর পর আটতলা ভবনের ভেতরে-বাইরে কয়েক ডজন দমকলকর্মী কাজ করছেন। ভবনটির  চতুর্থ তলায় একটি ক্লিনিক ছিল, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেয়া হতো।

ওসাকা ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ১৮ মিনিটে এই চতুর্থ তলাতে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ৭০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদমাধ্যম এনএইচকেকে প্রত্যক্ষদর্শী একজন নারী বলেন, প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। অদ্ভূত একটা তীব্র গন্ধও ছড়িয়ে পড়েছিল চারিদিকে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী