27 C
আবহাওয়া
২:১৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে–ভূমি উপদেষ্টা

জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে–ভূমি উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ

বিএনএ, ঢাকা: ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বিভাগীয় কমিশনাদেরকে মাঠ পর্যায়ে স্বচ্ছ , জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকাণ্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনেরও নির্দেশনা দেন তিনি।

রবিবার (১৭ নভেম্বর)ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে সকল বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ নির্দেশনা দেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিয়ে অধিকাংশ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। সেবা প্রার্থী মানুষকে অনলাইনে নামজারি, হোল্ডিং নম্বর, ভূমি কর ও দাখিলা পদ্ধতিসহ সরকারের চলমান ডিজিটাইলেজেশন কার্যক্রম বিষয়ে ব্যপকভাবে সচেতন করতে হবে। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের যুগোপযোগী প্রশিক্ষণদান কর্মসূচি অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর