27 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চার জাতি ফুটবল: শ্রীলংকার কাছে ২-১গোলে হেরেছে বাংলাদেশ

চার জাতি ফুটবল: শ্রীলংকার কাছে ২-১গোলে হেরেছে বাংলাদেশ

শ্রীলংকার কাছে ২-১গোলে হেরেছে বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : চার জাতি ফুটবল টুর্নামেন্টে শ্রীলংকার বিপক্ষে ২-১ গোলে হেরে ভেস্তে গেল বাংলাদেশ দলের ফাইনালে ওঠার স্বপ্ন।মঙ্গলবার(১৬নভেম্বর) রাত ৯টায় কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হয় বাংলাদেশ ফুটবল দল।

শ্রীলংকার হয়ে জোড়া গোল করেছেন ওয়াসিম রাজেক। বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিল জুয়েল রানা। কলম্বোর মাঠটি ছিল কাদায় ভরপুর। খেলা শুরুর আগে বালু দেওয়ায় আরও ভারি হয়েছিল মাঠ। যে মাঠে স্বাভাবিক ফুটবল খেলা দুষ্কর। কর্দাযুক্ত মাঠে পুরো ম্যাচে ৫৬ শতাংশ বল পজিশনের পাশাপাশি লংকানদের জালে শটও বেশি নিয়েছিল বাংলাদেশ।

এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম হার। সিসেলসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে সম্ভাবনা তৈরি করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু প্রয়োজনীয় ম্যাচে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা শ্রীলংকাকে আটকে রাখতে পারলো না মারিও লেমোসের দল।

বিএনএ/  এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ