27 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে পুকুরে ডুবে নারীর মৃত্যু

রাজধানীতে পুকুরে ডুবে নারীর মৃত্যু

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর ডেমরায় পুকুরে ডুবে নিলুফা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইটি এলাকায় পুকুরে অজু করতে গিয়ে ডুবে যায় ওই নারী।

বিকেল চারটার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিলুফা বেগম ডেমরা থানার পাইটি এলাকার মোস্তফা কামালের স্ত্রী।

মোস্তফা কামাল জানান, আমার স্ত্রী দুপুরের দিকে আমার বাড়ির সামনে পুকুরে ওযু করতে গিয়েছিল। ঘাটে ওযু করার সময় অসাবধানতাবশত পানিতে পা পিছলে পড়ে ডুবে যায়। পরে বিষয়টি জানতে পেরে আমার স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। এখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী