24 C
আবহাওয়া
৪:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

রাঙামাটিতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত


বিএনএ, রাঙ্গামাটি : পার্বত্য জেলা রাঙামাটিতে ঐতিহাসিক সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, সকল যুগে সকল ভৌগোলিক সীমানার জনগণ ও সকল ভাষাভাষী মানুষের জন্য হযরত মুহাম্মদ সা. সর্বোত্তম আদর্শ। তার আদর্শের মাঝে রয়েছে মানুষের ইহ-পরকালীন মুক্তির দিশা। তিনি পৃথিবীতে শান্তি, মুক্তি, নিরাপত্তা, স্বস্তি ও সম্প্রীতির শিক্ষা দিয়ে গেছেন। হিংসা-বিদ্বেষ, হানাহানি, সাম্প্রদায়িকতা, জুলুম নির্যাতনসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন৷ তার রেখে যাওয়া আদর্শ পৃথিবীর মানুষের মুক্তির জন্য অপরিহার্য।

প্রধান আলোচকের বক্তব্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি রুহুল আমিন (দা.বা.) বলেন, হযরত মুহাম্মদ সা. সমগ্র সৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত। তার কালজয়ী আদর্শ মানবতার মুক্তি নিরাপত্তা ও সম্প্রীতির গ্যারান্টি দেয়। মহান আল্লাহ যেমন রাব্বুল আলামীন, কুরআন মাজীদ তেমনি সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়ত গ্রন্থ। একইভাবে হযরত মুহাম্মদ সা. সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর রহমত।

তিনি আরও বলেন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় হযরত মুহাম্মদ সা. এর আদর্শের কোনো বিকল্প নেই। আজকের নীতি নৈতিকতাহীন অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সকলকে হযরত মুহাম্মদ সা. এর আদর্শ অনুসরণ করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মুজিবর রহমান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা ডা. আ ফ ম খালিদ হোসেন (দা.বা.), আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ(দা.বা.)। পার্বত্য ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

বিএনএনিউজ/মোহাম্মদ কাইমুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী