27 C
আবহাওয়া
৮:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে সিলিন্ডারবোঝাই ট্রাকে বিস্ফোরণ:আরও এক মৃত্যু

গাজীপুরে সিলিন্ডারবোঝাই ট্রাকে বিস্ফোরণ:আরও এক মৃত্যু


বিএনএ, গাজীপুর : গাজীপুরে সিএনজি  স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণেমো. পারভেজ (৩১)  নামে আরও একজন মারা গেছে। তার শরীর ৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার(১৭ অক্টোবর)  সকাল সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান  নামে ওই ব্যক্তি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এ নিয়ে দুজনের মৃত্যু হল বিস্ফোরণের ঘটনায়। চিকিৎসাধীন রয়েছেন তিনজন।

গত ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে গ্যাসের জন্য যায় একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান। সিলিন্ডারে গ্যাস ভরা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। এ সময় কাভার্ড ভ্যানের পাশে থাকা চালক ও দুই সহকারীসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধদেরকে ওইদিন রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী