33 C
আবহাওয়া
৪:১৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদ্রাসা শিক্ষকদের কাজ করতে হবে

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদ্রাসা শিক্ষকদের কাজ করতে হবে

আমিনুল ইসলাম খান

ঢাকা  :    শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, ধর্মীয় মুল্যবোধ, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের কাজ করতে হবে। সকল ধর্মের মানুষদের মধ্যে বন্ধন জোরদার করতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি রোববার(১৭ অক্টোবর) মাদ্রাসা শিক্ষকদের সাথে অনলাইনে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অনুষ্ঠানে সংঘঠিত সহিংসতা প্রসঙ্গে সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের এ বিষয়ে শুধু সচেতন হলেই চলবেনা, সঠিক নেতৃত্বও দিতে হবে।

আমিনুল ইসলাম মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের বহুমুখী উদ্যোগ ও প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে মাদ্রাসা শিক্ষকদের অবহিত করেন। সভায় দেশের ৩০০ মাদ্রাসার শিক্ষক যুক্ত ছিলেন।

বিএনএ নিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর