26 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সাপের কামড়ে মহিলা মেম্বারের মৃত্যু

সাপের কামড়ে মহিলা মেম্বারের মৃত্যু

সাপের কামড়ে মহিলা মেম্বারের মৃত্যু

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় সাপের কামড়ে পারভীন আক্তার (৫০) নামে সাবেক এক মহিলা ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭-সেপ্টেম্বর) উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ হাইলধর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নিজ ঘরে আলমারি থেকে কাপড় বের করার সময় আলমারির ড্রয়ারের লুকিয়ে থাকা সাপ তার পায়ের মধ্যে  কামড় দেয়। সাথে সাথে স্থানীয় ওঝার কাছে নেওয়ার পর অবস্থার অবনতি দেখে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ উপমা চৌধুরী বলেন, বিকেলের দিকে হাইলধর ইউনিয়ন থেকে সাপের কামড়ে মৃত্যু হওয়া এক মহিলা আনা হয়েছিলো। উনার পায়ে সাপে কাটার চিহ্ন ছিলো। আমরা মরদেহটাকে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

বিএনএ/ :এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি