24 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আরও ১৬৩ ডেঙ্গুরোগী হাসপাতালে 

আরও ১৬৩ ডেঙ্গুরোগী হাসপাতালে 

ডেঙ্গু: আরও ৯ মৃত্যু, সর্বোচ্চ ২২৯৩ জন হাসপাতালে

বিএনএ, ঢাকা :  ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৪০ জন রাজধানী ও বাইরে ২৩ জন ভর্তি হয়েছেন।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ জনে। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৯৮৮ ও বাইরের বিভিন্ন বিভাগে ২০৩ জন ভর্তি রয়েছেন।১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ২২৮ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১৬৩ জনের মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৬ ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১০৪ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২৩ জন ভর্তি হন।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী