27 C
আবহাওয়া
১২:০৮ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সাতকা‌নিয়ায় জামায়াত-‌বিএন‌পি সংঘর্ষ

সাতকা‌নিয়ায় জামায়াত-‌বিএন‌পি সংঘর্ষ


সাতকা‌নিয়া(চট্টগ্রাম) :দ‌ক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিএনপি ও জামায়াত কমর্ীদের ম‌ধ্যে সংঘর্ষ হ‌য়ে‌ছে। এ‌তে উভয়প‌ক্ষের ৭/৮জন আহত হ‌য়ে‌ছে।

শুক্রবার( ১৬ আগস্ট) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. জয়নাল আবেদীন, আনোয়ার আলম ও মোহাম্মদ লিয়াকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।

জামায়াতের দলীয় সূ‌ত্রে  বিএনপির একটি মিছিল কেরানীহাটের দিকে যাবার সময় জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালায় ব‌লে দা‌বি করা হ‌য়ে‌ছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ‌্যম‌কে জানান, ‘হাসমতের দোকান এলাকায় মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। কেউ থানায় অভিযোগ ক‌রে নি।’

বিএনএ, এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর