23 C
আবহাওয়া
১০:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে চবির মূল ফটকে তালা

মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে চবির মূল ফটকে তালা


বিএনএ, চবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে চবির মূল ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা। গ্রুপ দুটি হলো- বিজয় ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সাড়ে ৪টার দিকে জিরো পয়েন্টের মূল ফটকে তালা দেয় তারা।

ফটকে তালা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। এর মধ্যে – দাবি মোদের একটাই, নতুন করে কমিটি চাই, অবৈধ কমিটি মানি না মানবো না, প্রহসনের কমিটি মানি না মানবো না ইত্যাদি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহ- সভাপতি সাদেক হোসাইন টিপু বলেন, আমাদের একটাই দাবি এই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। যারা দায়িত্বে আছে তাদের কারো ছাত্রত্ব নেই। এছাড়া এক বছরের কমিটি চার বছর হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দিতে হবে। অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে।

বিএনএ/ সুমন বাইজিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী