22 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কালীগঞ্জে হত্যা মামলার স্বাক্ষীকে হত্যার চেষ্টা

কালীগঞ্জে হত্যা মামলার স্বাক্ষীকে হত্যার চেষ্টা

কালীগঞ্জে হত্যা মামলার স্বাক্ষীকে হত্যার চেষ্টা

বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে শিশু আলামিন হত্যা মামলার প্রধান স্বাক্ষী তরিকুল ইসলাম পলাশকে কুপিয়ে জখম করা হয়েছে।মঙ্গলবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে

হত্যা মামলার স্বাক্ষী হওয়ার কারণেই আসামীরা তাকে হত্যার চেষ্টা করে।। আহত পলাশ পুলিশের ওপর হামলা মামলারও স্বাক্ষী। । আহত তরিকুল ইসলাম পলাশ কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে।

আহত পলাশ বলেন, আড়পাড়া এলাকার শিশু আলামিন হত্যা ও পুলিশের উপর হামলা মামলার স্বাক্ষী তিনি। আর এই স্বাক্ষী হওয়ার কারণে মঙ্গলবার সকালে আসামী শওকত আলী বিশ্বাস, তার ছেলে অপু বিশ্বাস ও ভাই লিটন বিশ্বাস অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সবাই পুলিশের ওপর হামলা মামলার আসামি। তিনি অভিযোগ করেন স্বাক্ষী হওয়ার পর থেকেই আসামীরা তার উপর ক্ষুদ্ধ। বিভিন্ন সময় হুমকি দিয়ে আসতো আসামিরা।

পলাশের ভাই মোশাররফ হোসেন জানান, এর আগে তার মা ও বোনকে কুপিয়ে জখম করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিব। কারণ সাক্ষিদের সুরক্ষার দায়িত্ব পুলিশের।

জানা গেছে, ২০২০ সালের ৩০ নভেম্বর আড়পাড়া এলাকায় বাড়ির পাশে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় মাদ্রাসাছাত্র শিশু আলামিন। ৪ ডিসেম্বর আড়পাড়া এলাকার একটি ৪ তলা ভবনের পিছন থেকে আল আমিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশু আলামিনের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে এসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা হামলার শিকার হন। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ঝিনাইদহ পিবিআইয়ের এসআই সোহেল রানা। হত্যা ও পুলিশের ওপর হামলা মামলার স্বাক্ষী হন হামলায় আহত তরিকুল ইসলাম পলাশ।

বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!