31 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলের পক্ষ নিয়ে জি-৭ এর যৌথ বিবৃতি

ইসরায়েলের পক্ষ নিয়ে জি-৭ এর যৌথ বিবৃতি


বিএনএ, বিশ্বডেস্ক : অর্থনৈতিক জোট জি-৭ ইরানের পারমাণবিক অস্ত্র রাখা নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।

ইরান ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এমন আহ্বান জানাল জি-৭ জোট। এই জোটে রয়েছে- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য।

মঙ্গলবার (১৭ জুন) এক যৌথ বিবৃতিতে তারা জানায়, তারা ওই দুই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে আমরা আবারও বলছি যে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে দেশটির নিরাপত্তার প্রতিও আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

জি সেভেন নেতারা বিবৃতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন। মধ্যপ্রাচ্যে ‘অস্থিরতা ও সন্ত্রাসের’ প্রধান উৎস হিসাবে ইরানকে চিহ্নিত করেন জি সেভেন নেতারা।

জি সেভেন-এর ওই বিবৃতিতে আরও বলা হয়, আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলছি যে ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।। আমরা চাই, ইরান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়েই পুরো অঞ্চলের অস্থিরতা হ্রাস পাক। এর মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত।

পাশাপাশি, বিশ্ববাজারে জ্বালানি নিয়ে যে অস্থিতিশীল অবস্থা চলছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী