27 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতালে ভর্তি বিএনপি নেতা খন্দকার মোশাররফ

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা খন্দকার মোশাররফ


বিএনএ, ঢাকা : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ শারীরিক অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ‘গতকাল শুক্রবার রাতে হঠাৎ শরীর খারাপ লাগছিল স্যারের। দ্রুত এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় উনাকে। এরপর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে এভার কেয়ার হাসপাতালে সিসিইউ-তে ভর্তি করা হয়।’

তিনি আরো জানান, স্যার চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। উনার ছেলে ডক্টর মারুফ খন্দকার হাসপাতালে আছেন।

এ সময় বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে উপস্থিত ছিলেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী