26 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালাল বিমানবন্দর থেকে চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

শাহজালাল বিমানবন্দর থেকে চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

শাহজালাল বিমানবন্দর থেকে চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

বিএনএ,চট্টগ্রাম: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারীসহ বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।

শনিবার (১৭ মে) দুপুরে বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাকে রাজধানীর পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার তৌফিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। চট্টগ্রামের রাজনীতিতে তৌফিক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

তৌফিকের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার ও হত্যার ঘটনায়ও মামলা আছে বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, সাবেক কাউন্সিলর শাহজালাল বিমানবন্দর দিয়ে বিদেশে চলে যাবার চেষ্টা করেছিলেন। সেখানে তাকে আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে তাকে পল্টনের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। হাটহাজারীতে তার বিরুদ্ধে তিনটি মামলা আছে। সেগুলোতে পরে গ্রেফতার দেখানো হবে।

 

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের