25 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বোস্টনে বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বোস্টনে বিক্ষোভ সমাবেশ


বিএনএ, যুক্তরাষ্ট্র : গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শনিবার (১৫ মে) স্থানীয় সময় দুপুরে বোস্টনের কপলি স্কোয়ার ও ইসরায়েল দূতাবাসের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বোস্টনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ হার্ভার্ড ফিলিস্তিন সোলিডারিটি কমিটি, ফিলিস্তিন অ্যাডভোকেসি প্রজেক্ট, আলজেরিয়ান আমেরিকান স্টুডেন্টস অব নিউ ইংল্যান্ড, ন্যাশনাল ফিলিস্তিন ইয়ুথ ইউনিয়ন, ডেমোক্রাটিক স্যোসালিষ্ট অব আমেরিকা, ফিলিস্তিন কমিউনিটি অব বোস্টন ও ফিলিস্তিন হাউস অব নিউ ইংল্যান্ডসহ বিভিন্ন সংগঠন উক্ত বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলা মানবতার বিরুদ্ধে। গোটা বিশ্ব যখন করোনা মহামারিতে ক্লান্ত তখন অবৈধ দখলদার ইসরায়েল পবিত্র রমজানের মধ্যে আবারও দানবীয় রূপে আবির্ভূত হয়েছে। পবিত্র রমজানে মুসলিমরা যখন ইবাদাহ-বন্দেগিতে মশগুল তখনই অশুভ ইহুদীবাদী শক্তি জঘন্য নারকীয় হামলা চালায়।

বক্তারা বলেন, ইফতার ও নামাজ পড়া অবস্থায় আল-আকসা মসজিদ চত্ত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং নির্বিচারে রাবার বুলেট ছুড়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে আহত করে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত