28.3 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল

চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল

হত্যা

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে আজিম উদ্দীন (৩৫) এক যুবক নিহত হয়েছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়। রোববার রাত ৮ টার দিকে তাদের বাড়ির আঙ্গিনায় এ ঘটনা ঘটে।

নিহত আজিম পেশায় মাইক্রোবাস চালক ও উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামের রমজান আলীর ছেলে।

জানা গেছে, আজিমদের সঙ্গে চাচাতো ভাই মেহেদী হাসানদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে ইসরাইল হোসেনের ছেলে চাচাতো ভাই মেহেদি হাসানের তর্কবিতর্ক হয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আজিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করে।

স্থানীয় মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খান বলেন, এ ঘটনায় তত্বিপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা তফসির হোসেন ও টুআইসি মসিউল আজম অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো থানায় কোন মামলা হয়নি।

বিএনএনিউজ/আতিক রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ