24 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » এইচএসসির সাধারণ ও মেধাবৃত্তির তালিকা প্রকাশ

এইচএসসির সাধারণ ও মেধাবৃত্তির তালিকা প্রকাশ


বিএনএ, ঢাকা :  ২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১০ হাজার ৫০১ জন। শুক্রবার (১৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছেন ১ হাজার ১২৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ৯ হাজার ৩৭৬ জন।

যারা মেধাবৃত্তি পেয়েছেন তাদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৪২৭ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭২ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ১৯৪ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৯ জন, সিলেট শিক্ষা বোর্ডে ৩১ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ৪১ জন, যশোর শিক্ষা বোর্ডে ৯৪ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৬ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১১১জন।

সাধারণ বৃত্তি পেয়েছেন তাদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭০০ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৫৯ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ২৬২ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৯৬ জন, সিলেট শিক্ষা বোর্ডে ৫৯২ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৭০ জন, যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ২ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২৯ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৬৬ জন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যারা মেধাবৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১৮০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদেরকে মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে বলে জানা গেছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী