27 C
আবহাওয়া
২:০৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাকিবের ব্যাটিংয়ে মুগ্ধ কোচ সোহেল

সাকিবের ব্যাটিংয়ে মুগ্ধ কোচ সোহেল

সাকিব

বিএনএ ডেস্ক: চলমান বিপিএলে প্রথম পাঁচ ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেনি সাকিব আল হাসান। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের চেনা রূপে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। রংপুর রাইডার্সের হয়ে নিজেদের শেষ চার ম্যাচে ১৯৬ রান করেছেন এই টাইগার অলরাউন্ডার।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩৯ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। এরপর সংবাদ সম্মেলনে সাকিবের ব্যাটিং সাফল্য নিয়ে কথা বলেছেন রংপুরের কোচ সোহেল ইসলাম।

তিনি বলেন, সাকিবের পারফরম্যান্স তো আপনারা সবাই দেখছেন। আলাদা করে কিছু বলার নেই। ফিরে আশার লড়াইয়ের সময় আমরা সবাই মিলে সাহায্য করেছি। দল মালিকরাও ব্যাক করেছে। সাথে যারা কোচিং স্টাফ প্লেয়ার ছিল সবাই ছিল।’

চোখের সঙ্গে ফিটনেসেরও সমস্যা ছিল সাকিবের এমনটা জানিয়েছেন রংপুরের কোচ। তিনি বলেন, শুধু যে চোখের সমস্যা ছিল তা না ফিটনেস লেভেলেও আপ টু দ্য মার্ক ছিল না। এটার জন্য আসলে সময় দরকার ছিল। আমরা সেই সময়টা বের করার চেষ্টা করেছি। সে যেন আসলে ওই সময়টা মানসিকভাবে ডাউন না হয়ে যায়। আমরা জানতাম সাকিব যদি ফিট হয়ে যায় তাহলে পারফরম্যান্সের যে পুরনো ঝলকটা আছে, সেটা সে দেখাতে পারবে।

সাকিব ছাড়াও ব্যাটিং ও বোলিংয়ে আলো ছড়াচ্ছেন আরেক অলরাউন্ডার শেখ মাহেদী। এই তরুণ ক্রিকেটারকে নিয়ে সোহেল বলেন, তাকে যখন যেখানে নামানো হচ্ছে তার সেই দায়িত্ব বেশ ভালোভাবে পালন করছে। মেহেদী তো আমি বলব না যে শুধু বোলার। ব্যাটিংয়েও তার পারফরম্যান্সটা ভালো। দলে এখন জায়গা আছে তাকে উপরে খেলানোর। এটা অবশ্যই দলের জন্য ভালো।’

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ