24 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজারে হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজারে হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের কলাতলীতে একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সি আলিফ নামে হোটেলের ৪১১ নম্বর হোটেল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় না মিললেও নিহত নারীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গত ১৪ ফ্রেবুয়ারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিন ছেলেসহ হোটেলে রুম নেন। কয়েকদিন কক্সবাজার শহরে ঘুরেও বেড়ান। আজ সকালেও হোটেলের লোকজন তাদের হাসি মুখে দেখেছে। দুপুরে হঠাৎ রুম খোলা দেখে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯ এ কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার পর থেকে দুই ছেলেকে নিয়ে স্বামী’ লাপাত্তা হয়ে যায় । কেন কিভাবে এ ঘটনা ঘটলো তার রহস্য উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী