30 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৭১৫ মৃত্যু(১৭ ফেব্রুয়ারি)

করোনায় আরও ৭১৫ মৃত্যু(১৭ ফেব্রুয়ারি)


বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৭১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ১২৬ জন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৭ হাজার ৫৪৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৫১০ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৩৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৫৩ জনের।

এসময়ে জাপানে মৃত্যু হয়েছে ১৭২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৩৪৭ জনের। ব্রাজিলে একদিনে মারা গেছেন ১২০ জন, রাশিয়ায় ৩৭ জন, তাইওয়ানে ৬১ জন এবং ফ্রান্সে ২৭ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী