22 C
আবহাওয়া
৯:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দেবপুর ফাজিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন

দেবপুর ফাজিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন


বিএনএ, ফেনী : মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে ছাগলনাইয়ার দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে বেলা ১১ টায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মাদ্রাসার গভর্ণিং বর্ডির সহ-সভাপতি ও ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার।

আরবী প্রভাষক মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যোৎসাহী সদস্য প্রকৌশলী এম হোসাইন পাটোয়ারী মিলন, বিশিষ্ট শিক্ষানুরাগী হাসান মাহমুদ, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, প্রাক্তন ছাত্র নাসির উদ্দিন, ব্যবসায়ি আবদুল হালিম, দাতা সদস্য সাইদুল হক, রবিউল হক মেম্বার, ফজলুল করিম ভূঁইয়া। বক্তব্য রাখেন শিক্ষার্থী জামশেদ আলম ফাহাদ, বিবি মরিয়ম ও আরিফ আবদুল্লাহ রাজ প্রমুখ।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহাম্মদ মজুমদার।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!