27 C
আবহাওয়া
৭:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশির মরদেহ

বিএনএ,নোয়াখালী :নোয়াখালীর সুবর্ণচরে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু সওদাগর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান,সকাল ৭টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার পরনে সোয়েটার ও পায়ে মোজা ছিল।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান,স্থানীয়দের ভাষ্যমতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ নিউজ/রনি,রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী