26 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অপরাধ করার জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে: তালেবান

অপরাধ করার জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে: তালেবান

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ

বিএনএ, বিশ্বডেস্ক : অপরাধ করার জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে দাবি করেছে তালেবান। গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন সেনাদের ড্রোন হামলায় ১০ বেসামরিক ব্যক্তির প্রাণ হারানোর ঘটনায় কোনো মার্কিন সেনাকে শাস্তি দেয়া হবে না বলে পেন্টাগণ যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রয়ায় কাবুল এ ক্ষতিপূরণ চেয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বলেন, মার্কিন সেনারা গত ২০ বছরে আফগানিস্তানের অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সেসব হত্যাকাণ্ডের জন্যও আমেরিকাকে জবাবদিহি করতে হবে।

গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর মার্কিন ড্রোন হামলা এক পরিবারের ১০ সদস্য নিহত হন যাদের মধ্যে দু’জন নারী ও শিশু ছিলেন।গত সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, বেসামরিক আফগান নাগরিকদের হত্যাকারী সেনাদের বিচার করা হবে না। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী