23 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা জোরদার

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা জোরদার

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা জোরদার

বিএনএ, চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করাকে কেন্দ্র করে ঢাকা নির্বাচন ভবনের পাশাপাশি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বুধবার (১৫ নভেম্বর) বিকেল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশের একটি দল জুবলি রোডস্থ চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নেয়।

এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা শনিবার (১৮ নভেম্বর) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ইতোমধ্যে মনোনয়নপত্র চট্টগ্রাম চলে এসেছে। এসেছে নির্বাচনী সামগ্রীও।

আরও পড়ুন: ওয়াশিংটন যাচ্ছেন পিটার হাস

এদিকে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখান করেছে বিএনপিসহ তাদের সমমনা দল গুলো। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারা দেশে অবরোধের কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দলগুলো। সব কিছু মিলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা