বিএনএ, ডেস্ক : জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানের ঠিক এক দিন আগে অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছে, শুক্রবার আসন্ন এই অনুষ্ঠানে তারা অংশ নেবে না।
কোন কারণে এই অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান ২টি কারণ। প্রথমত, এই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত, এই সনদপত্রের মূল টেক্সটও দেখানো হয়নি তাদের। যার কারণে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
নাহিদ বলেন, ‘শুরু থেকেই আমরা ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি। তবে সনদে সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষরে যাব না।’
বিএনএ/ ওজি
![]()

